ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম ও জীবন
  8. কৃষি
  9. খেলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জেলা সংবাদ
  13. ধর্ম
  14. নগর/মহানগর
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের গাড়ি বহরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ হুমায়ুন কবিরঃ
জুলাই ১৫, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

আজ , ১৫ জুলাই , ২০২৬।  সকাল ১০ ঘটিকায় জাতীয় ক্লাবের সামনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমানের গাড়ি বহরে হামলার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারেক রহমানের গাড়ি বহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. এনামুল হক মোলা। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেলের আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য লিয়াকত আলী।

বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার সংস্কৃতি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আয়োজনেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।