ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম ও জীবন
  8. কৃষি
  9. খেলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জেলা সংবাদ
  13. ধর্ম
  14. নগর/মহানগর
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়ে যা বললেন তুলি

দ্য বিডি রিপোর্ট
এপ্রিল ২১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন পাওয়ার পর ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তুলি বলেন,  প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, আমাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য।

তিনি বলেন, এই অর্জন শুধু গর্বের বিষয় নয় বরং এটি আমার জন্য এক বিশাল দায়িত্বের অঙ্গীকার। প্রধানমন্ত্রী এবং দেশের মানুষের আস্থার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

জনগণের কল্যাণই তার রাজনীতির মূল লক্ষ্য ও অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; এটি মানুষের সেবা করার এক মহৎ দায়িত্ব। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি- সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণকে সর্বাগ্রে রেখে কাজ করে যাব।

তুলি বলেন, আমি এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে; শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সবার জন্য সমানভাবে পৌঁছে যাবে। দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকব এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করব। আমার প্রত্যেকটি সিদ্ধান্ত ও কার্যক্রমের কেন্দ্রে থাকবে জনগণের স্বার্থ। আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জামায়াতের ব্যারিস্টার আরমানের কাছে ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে পরাজিত হন সানজিদা ইসলাম তুলি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।