মো. ইব্রাহীম ঢালী: সেলস অপারেশন মানেই কি শুধু এক্সেল সিটের হিসাবনিকাশ, রিপোর্ট তৈরি বা তথ্য রাখা? অনেকে তাই মনে করেন। বাস্তবে এই বিভাগের কাজ সবসময়ের গতি ছাড়িয়ে প্রতিদিনের কাজে পৌঁছে যায়। একজন দক্ষ সেলস অপারেশন পেশাজীবী শুধু ডেটা বিশ্লেষণ করেন না, মাঠে কাজ করা সেলস টিমের গতিও সচল রাখার সহায়ক হন। কার্যকর সিদ্ধান্ত, সময় বাঁচানো এবং মিলিয়ে গতি বাড়ানোর পেছনে তার ভূমিকা তাই গুরুত্বপূর্ণ।
তথ্য নয়, কার্যকর উপস্থাপন দরকার
সেলস টিমের কাছে কোনো সিদ্ধান্তহীন বা বিশ্লেষণহীন প্রতিবেদন পাঠানোর সময় সেটি শুধু একটি এক্সেল ফাইল পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে কেউ সহজেই বুঝতে পারে। প্রয়োজনে ভিজ্যুয়াল ব্যবহার করে তথ্যকে সহজ ও দ্বিধাহীন ফরম্যাটে সহজ করে পৌঁছে দিতে হবে। মাঠে কাজ করা মানুষের জন্য সহজবোধ্য ভিজ্যুয়ালাইজেশনই সবচেয়ে কার্যকর।
মাঠের বাস্তবতা বুঝতে হবে
সেলস টিমের কর্মীরা দিনের বেশির ভাগ সময় কাটান মাঠে, অর্থাৎ গ্রাহকের সাথে। কোন, দৃষ্টি, বাজারের মধ্যে তাদের কাজ করতে হয়। তাই তথ্য সব সময় বিবেচনার সুযোগ পান না। সেলস অপারেশনের দায়িত্ব হলো, যেকোনো সমস্যাকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহজ, পরিষ্কার ও ব্যবহারযোগ্য করে টিমের সামনে তুলে ধরা।
সময়মতো কাজই বড় শক্তি
এই পেশায় সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি মাসের ১০ তারিখের মধ্যে কোনো তথ্য প্রয়োজন হয়, তাহলে তা যথাসময়ে করিয়ে দেওয়া উচিত। দেরিতে দেওয়া তথ্য অনেক সময় তার গুরুত্ব হারিয়ে ফেলে।
সহযোগিতাই পেশাদারিত্ব
সেলস অপারেশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ম্যানেজমেন্ট, সেলস সংশ্লিষ্ট বা অন্যদের দলের সাথে সহযোগিতামূলক মনোভাব। “এটা আমার কাজ নয়” — এ ধরনের মানসিকতা পেশাদার পরিচয় দেয় না। উত্তর জানা না থাকলে খুঁজে বের করতে হয়, এবং প্রয়োজনে সহকর্মীদের সহায়তা নিতে হয়। এই সহযোগিতাই প্রতিষ্ঠানের একজন নির্ভরযোগ্য সমস্যা-সমাধানকারী হয়ে ওঠার পথ তৈরি করে।
অভিজ্ঞতার মূল থেকে
কর্মজীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, যা আমাকে নতুন করে শিখিয়েছে — কীভাবে চাপের মধ্যেও দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কীভাবে অসম্পূর্ণ তথ্য নিয়েও কাজ চালিয়ে যেতে হয়, আর কীভাবে সহকর্মীদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হয়। এই অভিজ্ঞতাগুলোই শিখিয়েছে যে, তথ্য যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মাঠের কাজে ধৈর্য, স্বচ্ছতা, সময়জ্ঞান এবং সততা— সবকিছু মিলিয়েই একজন দক্ষ পেশাদার তৈরি হয়।
ছোট পরিবর্তনে বড় দক্ষতা
সেলস অপারেশনে কাজ করতে গেলে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কোথাও চাপ, কোথাও অভিজ্ঞতার অভাব, কোথাও ভুল বোঝাবুঝি। এসব সামলাতে প্রয়োজন ধৈর্য, আত্মশাসন ও পেশাদারিত্ব। “এটা আমার দায়িত্ব নয়” — এই মানসিকতা নিয়ে এই পেশায় সফল হওয়া কঠিন।
সর্বশেষ একটি বিষয় সব সময় মনে রাখা প্রয়োজন, প্রতিষ্ঠানের ভিত্তি তৈরি করে সেলস টিম। আর অফিসের দায়িত্ব হলো সেই টিমের কাজকে সচল রাখা। সেলস অপারেশন সেই সেতুবন্ধনেরই একটি অংশ। আমি সেলস এবং সেলস অপারেশন—দুই ক্ষেত্রেই কাজ করার সুযোগ পেয়েছি। এই পেশার প্রতিটি উপলব্ধিই বাস্তব অভিজ্ঞতারই প্রতিফলন।

