ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সংকটে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান, মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের

মোঃ হুমায়ুন কবির
মে ১১, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত আজ ১০ মে ২০২৬ এক উচ্চপর্যায়ের ‘মিট দ্য প্রেস’ ও আলোচনা সভায় ফাউন্ডেশন জানায়, রোহিঙ্গা ক্যাম্পে ক্রমাবনতিশীল স্বাস্থ্য পরিস্থিতি এখন শুধু মানবিক সংকট নয়, বরং আঞ্চলিক ও জাতীয় জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকিতে পরিণত হচ্ছে।

শনিবার (১০ মে) আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অক্সফোর্ডে গ্লোবাল হিউম্যানিটারিয়ান ক্যাম্পেইন অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাবেক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন পরিচালক ডা. সুলতানা খামমা।
বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট এখন আর কেবল শরণার্থী ইস্যু নয়, এটি সংক্রামক রোগ বিস্তার, অপুষ্টি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির কারণে বৃহত্তর জনগোষ্ঠীর জন্যও হুমকি হয়ে উঠছে। ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিকে জৈবিক টাইম বোমা হিসেবে দেখছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ থেকে ৭ মে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত তিন দিনের জরুরি চিকিৎসা কার্যক্রমে ১,৪০০-এর বেশি রোগীকে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করেছে ফাউন্ডেশন।
ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন, ফাউন্ডেশনের বৈশ্বিক মানবিক উদ্যোগ Fight Disease Global Campaign” স্বাস্থ্যসেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবিক সম্পৃক্ততার মাধ্যমে সংকট মোকাবিলায় কাজ করছে। তিনি বলেন,

Humanity beyond donations a new course for peace and prosperity এই দর্শনকে সামনে রেখে মানবিক পরিবর্তনে কেবল অর্থ নয়, প্রয়োজন বৈশ্বিক সংহতি ও সক্রিয় অংশগ্রহণ।
ফাউন্ডেশন জানায়, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক-এর সংশ্লিষ্ট উদ্যোগের আওতায় রোহিঙ্গা মানবিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি সমাধান বিষয়ে যৌথ আলোচনায় অংশ নেয় তারা। এছাড়া বিশ্বের ১৫টি দেশে তাদের মানবিক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কয়েকটি জরুরি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে জরুরি স্বাস্থ্যসেবা জোরদার, তরুণদের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক দায়বদ্ধতা ভাগাভাগি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতকরণ এবং মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা।

এসময় গণমাধ্যমকর্মীদের প্রতি রোহিঙ্গা সংকটের বাস্তব চিত্র নিয়মিতভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়, যাতে বৈশ্বিক জনমত ও নীতিনির্ধারকদের মনোযোগ আরও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।