ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর

সকল উপজেলায় এমপিদের জন্য হবে ‘পরিদর্শন কক্ষ’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দ্য বিডি রিপোর্ট
এপ্রিল ২১, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে ফ্লোর নিয়ে এই সুসংবাদ প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মীর শাহে আলম জানান, উপজেলা পরিষদগুলোতে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতোমধ্যে এই সংক্রান্ত সরকারি আদেশ বা জিও দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে।

সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিধিমালা অনুযায়ী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের নামে সরাসরি কোনো কক্ষ বরাদ্দ দেয়ার আইনি সুযোগ নেই। এই জটিলতা এড়াতে কক্ষটির নাম দেয়া হয়েছে ‘পরিদর্শন কক্ষ’। তিনি জানান, উপজেলা পরিষদের নতুন বা পুরাতন ভবনের বর্তমান অবকাঠামো বিবেচনায় নিয়ে সেখানে সংসদ সদস্যদের জন্য একটি কক্ষ নির্দিষ্ট করা হবে। এই কক্ষে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

মীর শাহে আলম বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলাতেই তার জন্য এই ধরনের পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।