ঢাকাThursday , 14 May 2026
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর

টেবিল টেনিস এককে রাকিব হাসনাত, দ্বৈতে রাকিব-শামীম চ্যাম্পিয়ন

Link Copied!

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ও ব্যবস্থাপনায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর খেলাধূলা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে। আজ ১৪ মে ২০২৬ ইং বৃহস্পতিবার ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় টেবিল টেনিসের একক ও দ্বৈতের খেলা শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় ডিআরইউর যুগ্ম সম্পাদক জাফর ইকবাল উপস্থিত ছিলেন।

একক ইভেন্টের ফাইনালে বিবিসির রাকিব হাসনাত সুমন ২-১ সেটে প্রতিদিনের বাংলাদেশ’র রুমেল খানকে হারিয়ে শিরোপা জিতে নেন। তৃতীয় স্থান নির্ধারনী খেলায় খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল ২-১ সেটে নয়া দিগন্তের জাফর ইকবালকে হারিয়ে দেন।

এদিকে দ্বৈতে লিগ পদ্ধতির খেলায় বিবিসির রাকিব হাসনাত ও প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান জুটি চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় প্রতিদিনের বাংলাদেশের রুমেল খান ও খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল জুটি। তৃতীয় হয়েছে দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল ও নয়াদিগন্তের জাফর ইকবাল জুটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।