ঢাকাTuesday , 3 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গন
  14. শিল্প-সাহিত্য
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা

The BD Report24
November 3, 2026 12:47 am
Link Copied!

খুলনা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ওবিই ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা ও হাতে-কলমে অনুশীলন বিষয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এতে ওবিই কারিকুলামের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন, ব্লুমস ট্যাক্সোনমির প্রয়োগ, কোর্স লার্নিং আউটকামস এর (সিএলও) সঙ্গে প্রশ্নের সামঞ্জস্য, নম্বর বণ্টনের যৌক্তিকতা এবং প্রশ্নপত্রে পুনরাবৃত্তি পরিহারের বিষয়ে হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়।