ঢাকাMonday , 2 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গন
  14. শিল্প-সাহিত্য
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ

অনলাইন ডেস্কঃ
November 2, 2026 10:55 pm
Link Copied!

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফুট রাস্তা এলাকায় আন্দোলনে যোগ দেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। ওই ঘটনায় ২০২৫ সালের ২২ জানুয়ারি ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।