ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম ও জীবন
  8. কৃষি
  9. খেলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জেলা সংবাদ
  13. ধর্ম
  14. নগর/মহানগর
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

দেশের ৬টি অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

দ্য বিডি রিপোর্ট
মে ২৬, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী-এই ছয়টি অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।