ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর

সুদানে শহীদ ৬ সেনাসদস্যের পরিবার ও আহতদের সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

দ্য বিডি রিপোর্ট
জুন ১০, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

‘Invest in Peace’ প্রতিপাদ্যে আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১০ জুন ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ওই হামলাসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন তিনি।

ছবিঃ পিএমও

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শান্তিরক্ষা মিশনে শাহাদাতবরণকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়।

পরে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্য সূত্রঃ পিএমও

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।