ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দ্য বিডি রিপোর্ট
জুন ১৩, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার, ১৩ জুন, ২০২৬ (বাসস): কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সন্ধ্যায় মাতামুহুরীতে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (এনআইসিএআর) এর ১২০তম সভায় মাতামুহুরী উপজেলার গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে এই নতুন প্রশাসনিক ইউনিট মাতামুহুরী উপজেলা গঠন করা হয়েছে।

৭টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে, বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া এবং কেনাখালী।

মাতামুহুরী নদীর তীরে অবস্থিত এই উপজেলার আয়তন ১৪৩ দশমিক ৮ বর্গ কিলোমিটার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।