ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার টানা সপ্তম রাতের মতো তারা ইরানে হামলা চালিয়েছে।
ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং নৌ সক্ষমতাসংক্রান্ত স্থাপনায় হামলা চালিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

