ঢাকাSaturday , 25 July 2026
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম ও জীবন
  8. কৃষি
  9. খেলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জেলা সংবাদ
  13. নগর/মহানগর
  14. নির্বাচন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Link Copied!

রাঙ্গামাটি, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব রাঙ্গামাটি।

সংগঠনের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট-৩ ট্রেজারার এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির সাবেক সভাপতি আলী বাবর।

জেলা এপেক্স ক্লাবের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী এন্ড ডিনার নোটিশ এডিটর এপে. বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির প্রতিষ্ঠাতা সভাপতি এপে. নিজাম উদ্দিন, সাবেক সভাপতি এপে. আবুল মনসুর ওবায়দুল্লাহ, এপে. শামীম জাহাঙ্গীর, সাবেক সভাপতি এপে. শাশ্বত চাকমা রিংকু, সহসভাপতি শাহিদা আক্তার, সহসভাপতি এপে. নেছার আহমেদ, এপে. আবদুল মান্নান, এপে. আজগর আলী, এপে. কাজী নোমান, এপে. মিনারা আরশাদ, এপে. মনোয়ারা বেগম, এপে. লোকমান হাকিম পুতুল প্রমুখ।

অনুষ্ঠানে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।