মোঃ হুমায়ুন কবিরঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে সংবাদকর্মীদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, জনদূর্ভোগ, উন্নয়ন সম্ভাবনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সংবাদকর্মীদের সাথে খোলামেলা আলোচনা করেন প্রতিমন্ত্রী।
এছাড়াও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সংবাদকর্মীদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং জনগণের স্বার্থে বাস্তবধর্মী সংবাদ পরিবেশন ও জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে জনমত গঠন সহ সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মেহেন্দিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

