ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম ও জীবন
  8. কৃষি
  9. খেলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জেলা সংবাদ
  13. ধর্ম
  14. নগর/মহানগর
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সরকার দুর্গত মানুষের পাশে আছে: ত্রাণমন্ত্রী

দ্য বিডি রিপোর্ট
জুলাই ১৬, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবান, ১৫ জুলাই, ২০২৬: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার দুর্গত মানুষের পাশে আছে। বন্যায় অনেকের বাড়ি ঘর ভেঙ্গে গেছে। আমরা সেগুলো পুনঃনির্মাণ করে দিতে চাই।

বুধবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ভরাখালী এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেসকল কৃষকের বীজ নষ্ট হয়ে গেছে, তাদেরকে বীজ ও চারা দিয়ে আমরা সহযোগিতা করব। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা মেরামতের চেষ্টা করব।

এ সময় মন্ত্রী বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।