ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম ও জীবন
  8. কৃষি
  9. খেলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জেলা সংবাদ
  13. ধর্ম
  14. নগর/মহানগর
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

দ্য বিডি রিপোর্ট
জুলাই ১৪, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

১৪ জুলাই ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে।

আজ দুপুর আড়াইটায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবির অধীন সদর উপজেলার দাইনুর, সুন্দরা বিওপি এবং জেলার বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প ও তপসী বিজিবি পোস্টের পৃথক ৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যদের অভিযানে সীমান্ত এলাকায় বাংলাদেশের মধ্যে ভারত থেকে আগত মাদক কারবারিদের ধাওয়া করলে, তারা বেশ কয়েকটি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ হাজার ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা। চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।