ঢাকাTuesday , 7 July 2026
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খবর
  9. খেলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নগর/মহানগর
  14. নির্বাচন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জুলাই ইস্যুতে মামলা-হুমকি-মব বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

Link Copied!

আজ , ৭ জুলাই,২০২৬। ঢাকা।

জুলাইর নামে মামলা-হুমকি-মব বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, জুলাইকে ব্যবহার করে উপদেষ্টা, এমপি হয়েও খায়েশ মিটেনি তাদের। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীসহ যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের মধ্য থেকে ৭৪ জনকে সংসদ সদস্য করে রাষ্ট্র-ধর্ম-মানবতা-সমাজ-শিক্ষা ও সভ্যতা বিরোধী হিসেবে প্রমাণ করেছে।

শুধু কি এখানেই শেষ! স্বাধীন দেশে স্বাধীনতার বিরোধী শক্তি আমেরিকাকে জাতীয় সংসদের তাদের স্বাধীনতা দিবস পালনের ব্যবস্থা করে দিয়ে সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার বিরুদ্ধে হয়রানিমূলক আইনী প্রক্রিয়ার প্রতিবাদে ৭ জুন জুলাই সকাল সাড়ে ১০ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে পথচলা শুরু হওয়া নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই অন্যায়-অপরাথ-দুর্নীতি-খুন-ধর্ষণ-দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে ছিলো।

গত ১৩ বছরের রাজনৈতিক পথচলায় জোট-মহাজোট-যুগপৎ-মঞ্চ বা মোর্”ার রাজনীতিকে ‘না’ বলে অবিরাম সংগ্রামমূখর থেকেছে। জুলাই পরবর্তী সময়ে এসে সেই ধারাবাহিকতায় বাক স্বাধীনতা হরণ, হামলা, মিথ্যে মামলা, মব বা ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার বিরুদ্ধে হয়রানিমূলক আইনী প্রক্রিয়ার প্রতিবাদে এই আয়োজনে নেতৃবৃন্দ আরো বলেন, সেই সাথে জুলাইকে ব্যবহার করে রাতারাতি গজিয়ে ওঠা ৩৮ টি সংগঠন, ৯৯ টি বিভিন্ন ধরণের প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে নিঃস্ব করে দেয়ার ব্যবস্থা করছে তারা।

সরকারি দপ্তরগুলোতে তারা এক চেটিয়া টেন্ডারবাজী, বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাঁদাবাজী করছে জুলাইকে ব্যবহার করে। এমতবস্থায় এরা নিজেদের নামকে পরিচিত করে তুলতে বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম, অভিনেত্রী শাওন, মাহি, মারিয়া, তুষ্টির পাশাপাশি শান্তা ফারজানা ও মোমিন মেহেদীর মত অবিরত রাজপথে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক আইনি পদক্ষেপ নিচ্ছে, মব উশকে দিচ্ছে।

যেখানে একাত্তর সমুদ্র, সেখানে চব্বিশ এক ঘটি জল; তার উপর আবার পুরোটাই ম্যাটিকুলাস ডিজাইন করা ষড়যন্ত্রকারী দেশ ও গোষ্ঠীর মাধ্যমে সংগঠিত হয়েছে বলে তারাই যেহেতু বলেছে, সেহেতু তাদেরকে বলবো- বাংলাদেশ বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ বাঁচাতে এগিয়ে আসুন, যুদ্ধাপরাধীদের লেজুড়বৃত্তি বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে এগিয়ে চলুন। তা না হলে যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করার অপরাধে দণ্ডিত হবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নতুনধারার যুগ্ম মহাসচিব মনির জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডল, সদস্য জামান সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।