ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন

বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে

দ্য বিডি রিপোর্ট
জুন ১৮, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৭ জুন, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে— এমন সম্ভাবনা ও গুঞ্জন বাড়তে থাকায়, মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গ্রিনিচ মান সময় প্রায় ১৬৫০টা নাগাদ আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৯ ডলারে নেমে আসে।

মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।