ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

দ্য বিডি রিপোর্ট
মে ১৭, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ, ১৭ মে, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। জেলার নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বল্প আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তিনি সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। ময়মনসিংহের নান্দাইলে আয়োজিত এ কর্মসূচি তারই অংশ।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, নারী প্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি চালু করেছেন। নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে আজ নান্দাইলে ফ্যামিলি কার্ড চালু হলো। প্রতি মাসে এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। এ উদ্যোগ পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, এসব ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিশ্বাস,ধর্ম বা বর্ণ বিবেচনা করা হয়নি। সরকারের তরফ থেকে প্রথমে দেশের প্রতিটি ইউনিয়নের একটি ওয়ার্ড নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি)সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।