ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ধর্ম
  11. প্রবাস
  12. প্রশাসন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

খাল পুনঃখননে কৃষিখাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দ্য বিডি রিপোর্ট
মে ১৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বুধবার, ১৩মে, ২০২৬

খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে

— সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিখাতে ব্যাপক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি সম্পন্ন হলে মাছের চাষ বাড়বে, জলাবদ্ধতা কমবে, পাটের জাগ দিতে কৃষককে আর পানির কষ্ট পোহাতে হবে না।

মঙ্গলবার জেলার গোয়ালন্দে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এ কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান এবং গোয়ালন্দ উপজিলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আফরোজা পারভীন বলেন, এ প্রকল্পের মাধ্যমে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” এর আওতায় বাস্তবায়িত হবে।

প্রকল্প দুটি হচ্ছে, গোয়ালন্দ নজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথ পাড়া বেড়ি বাঁধ অভিমুখী খাল এবং উজান চর হাবিল মণ্ডলের পাড়া কালামের বাড়ি থেকে ফয়জদ্দিন মাতুব্বরের পাড়া সলিম মাতুব্বরের বাড়ি খাল পর্যন্ত।

খাল দু’টির পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ ও বন্যার পানি নিষ্কাশনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

তথ্য সূত্রঃ BNP MEDIA CELL

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।