ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেছেন।
চাকরির জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে যুবসমাজের নেতৃত্বে তার অপসারণের দাবিতে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মুখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
নয়াদিল্লী থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বরাবর আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
