ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর

চীনের আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশের ৫ মেধাবী

মোঃ হুমায়ুন কবিরঃ
জুন ২২, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড ২০২৬-এ অংশ নিতে চীনে যাচ্ছে বাংলাদেশ দল

আজ ২২ জুন দুপুর ১২.৩০ টা আব্দুস সালাম হল, ২য় তলা, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানোর লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি: ড. হোসেন জিল্লুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড, প্রধান অতিথি

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (IEO) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ৫ সদস্যের একটি মেধাবী শিক্ষার্থী দলকে গণ্যমান্য ব্যক্তিবর্গ মিডিয়াকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছে যে, আগামী ১২ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (IEO) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ৫ সদস্যের একটি মেধাবী শিক্ষার্থী দল এবং সফলতা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২০১৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, যার মূল লক্ষ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে অর্থনীতির জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং তাদের অর্থনীতি-ভিত্তিক বিশ্লেষণমূলক দক্ষতা বৃদ্ধি করা। ২০২৬ সালে BDEO সিলেট, রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকায় জাতীয় পর্যায়ের ৪টি বড় পরিসরের অনুষ্ঠানের আয়োজন করে। এবং ৪৮ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্যে থেকে কঠোর ও চার-ধাপ বিশিষ্ট বাছাই প্রক্রিয়ার মাধ্যমে BDEO এই চূড়ান্ত পাঁচজন প্রতিযোগীকে নির্বাচন করেছে।

সংবাদ সম্মেলনে সভাপতির আসন অলংকিত করেন

সভাপতি: জনাব মানসুরুল হক, অ্যাম্বাসেডর, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড,

IEO ২০২৬-এর জন্য বাংলাদেশ দলের সদস্যবৃন্দ।

দেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচজন মেধাবী শিক্ষার্থী হলেন।

ফারাবিদ বিন ফয়সাল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল

ফারিহা তাসনিম, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ

জাইফ বিন মোর্শেদ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ

প্রান্ত ঘোষ, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল

ফাইয়াদ সালেহীন আহমেদ, স্কলাস্টিকা

দলনেতা এবং পর্যবেক্ষক:

শিক্ষার্থীদের সাথে দলনেতা ও পর্যবেক্ষক হিসেবে চীনে যাবেন।

মো. আল আমিন পারভেজ, সভাপতি, কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (দলনেতা)

রাফিদ আবরার, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (দলনেতা)

মো. আল আমিন রাকিব, হেড অব কমিউনিকেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (পর্যবেক্ষক)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।