ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে ICAPP সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

দ্য বিডি রিপোর্ট
জুন ৮, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সোমবার , ৮ জুন , ২০২৬।

আজ ৮ জুন, সোমবার, দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে The International Conference of Asian Political Parties (ICAPP)-এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সং (Mr. OH SONG) এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন (ICAPP)-এর সেক্রেটারিয়েট অফিসার মি. পার্ক বিয়ংচান (Mr. PARK BYEONGCHAN) এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি।

Mr. OH SONG আমীরে জামায়াতের কাছে (ICAPP)-এর কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। (ICAPP)-এর পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণের জন্য মাননীয় বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রন জানানো হয়। পাশাপাশি (ICAPP)-এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভূক্ত করার বিষয়েও আলোচনা করেন।

তথ্য সূত্রঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।