ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর

মৃতব্যক্তিকে কবরে সহজে কেবলামুখী করে শোয়ানোর উপায়

দ্য বিডি রিপোর্ট
এপ্রিল ২১, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মৃতব্যক্তিকে কবরে রাখার পর শুধু চেহারা কেবলামুখী করে দেওয়া ভুল আমল। অনেকেই শুধু চেহারা কেবলামুখী করে দেওয়াকেই সঠিক সিদ্ধান্ত মনে করেন। তাদের ধারণা, মৃতব্যক্তিকে কবরে রাখার সময় চিত করে শুইয়ে শুধু তার চেহারা কেবলামুখী করে দিতে হয়। তাদের এ ধারণা ভুল।

সুন্নত পদ্ধতি হল—

মৃতব্যক্তিকে কবরে ডান কাত করে শুইয়ে সিনা-চেহারা কেবলার দিকে করে রাখা। প্রয়োজনে মাইয়্যেতকে পূর্বের দেয়ালের সঙ্গে টেক লাগিয়ে রাখবে। যেন মাইয়্যেতকে সহজে ডান কাত করে রাখা যায়। কিন্তু চিত করে শুইয়ে শুধু চেহারা কিবলার দিকে ঘুরিয়ে রাখলে তা সুন্নতসম্মত হবে না। প্রসিদ্ধ তাবেঈ হজরত ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন—

اسْتَقْبِلْ بِالْمَيِّتِ الْقِبْلَةَ

‘মাইয়্যেতকে কিবলামুখী করে রাখো।’

হজরত সুফিয়ান (রাহ.) বলেন—

يَعْنِي عَلَى يَمِينِهِ كَمَا يُوضَعُ فِي اللّحْدِ

‘ডান কাতে রাখো, যেমনিভাবে লাহদ কবরে রাখা হয়।’ (মুসান্নাফে আবদুর রাযযাক ৬০৬০)

এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় বিষয় হলো—

কবর খনন করার বিষয়টি নিয়ে যদি আগে থেকেই ভাবা হয় এবং এমনভাবে কবর খনন করা হয়, যাতে মাইয়্যেতকে সহজে কেবলামুখী করে রাখা যায়। যেমন— কোনো কোনো এলাকায় দেখা যায়, স্বাভাবিকভাবে কবর খনন শেষে কবরের ফ্লোরের মাঝ বরাবর কবরের মত করেই চিকন করে এক বিঘত পরিমাণ গভীর করে খনন করা হয়, ফলে মাইয়্যেতকে সহজেই কাত করে কিবলামুখী করে শোয়ানো যায়।

মূলকথা হলো—

কবর খননের সময়ই বিষয়টি নিয়ে ভাবা চাই। কবরের ফ্লোর বা মেজে পশ্চিম দিকে ডাল রেখে তৈরি করা। এতে মাইয়্যেতকে বা চেহারাকে কেবলামুখী করে ঘুরিয়ে রাখার প্রয়োজন হবে না। মেজে ঢালু থাকার কারণে মৃতব্যক্তির পুরো দেহ-ই কেবলামুখী থাকবে। আর কোথাও যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে উপরে বর্ণিত পন্থা অবলম্বন করা যায় অর্থাৎ কবরের পূর্ব দেয়ালের সাথে টেক লাগিয়ে রাখা। আল্লাহ আমাদের বিষয়টি বোঝা ও আমল করার তাওফিক দান করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।