ঢাকাWednesday , 30 September 2026
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম ও জীবন
  8. কৃষি
  9. খেলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. জেলা সংবাদ
  13. নগর/মহানগর
  14. নির্বাচন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৮৪০ মামলা

Link Copied!

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৪০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ২৩টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৯টি ট্রাক, ২০টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৫০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ১৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজিসহ ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৫৯টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৬টি ক্যাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ৪১টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৪৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৪টি বাস, ২৬টি ট্রাক, ৩৫টি ক্যাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ২৩৯টি মোটরসাইকেলসহ মোট ৫৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৩টি বাস, ৬টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৫৩২টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫৭৮টি গাড়ি ডাম্পিং ও ৩৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।