মোঃ হুমায়ুন কবির
আজ ২০-০৮-২০২৬ আগষ্ট রোজ:বৃহস্পতিবার , সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স গ্রাটিটিউড হলে এক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বরিশাল জেলার পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল ।
নিয়ম অনুযায়ী এ কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রের নানা সুবিধা-অসুবিধা ও সমস্যাগুলো অত্যন্ত খোলামেলাভাবে উপস্থাপন করেন। একজন দক্ষ অভিভাবকের মতো ডিআইজি মহোদয় প্রত্যেকের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সেই সমস্যা সমূহ সমাধানের ব্যবস্থা করেন। সবশেষে তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রেখে দেশের সেবা করার জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এই কল্যাণ সভার সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি তৈরি হয় যখন পিআরএল (PRL) গমনকারী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া এই প্রিয় সহকর্মীদের হাতে মান্যবর ডিআইজি মহোদয় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। জীবনের দীর্ঘ একটা সময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালনের পর এই বিদায়ের ক্ষণটি উপস্থিত সকলের মনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
সভার সবচেয়ে আনন্দের এবং আবেগঘন মুহূর্তটি আসে যখন জুলাই/২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি প্রদান করা হয়। ভালো কাজের মূল্যায়নে ডিআইজি মহোদয় নিজ হাতে বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
"যোগ্য কাজের সঠিক মূল্যায়ন যখন একজন যোগ্য নেতার হাত দিয়ে আসে, তখন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কর্মস্পৃহা শতগুণ বেড়ে যায়।"
বরিশাল জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানগন যাহারা ২০২৬ সালে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হয়েছেন তাদের স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা সহ নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) জনাব আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিন সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্স।
সম্পাদকঃ ইশরাত জাহান উফা
প্রকাশকঃ আব্দুর রহিম রিপন
দ্য বিডি রিপোর্ট ২৪ মিডিয়া লিমিটেড