আজ ১৪ জুন, ২০২৬, সকাল ১০:০০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্স গ্রাটিটিউড হলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বরিশাল সার্কেল, বরিশাল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শব্দদূষণের ভয়াবহতা তুলে ধরেন এবং হর্ন বাজানোর ক্ষতিকর দিকগুলো নিয়ে আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বরিশালের পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়। তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে বলেন—
"আসুন, আমরা নিজে সচেতন হই, অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধ করি এবং আমাদের সন্তানদের জন্য একটি শান্ত ও নিরাপদ বরিশাল রেখে যাই।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ । বক্তারা প্রত্যেকেই মাঠপর্যায়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের জোরালো ভূমিকা ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন ।
আসুন, জেলা পুলিশ সুপারের এই আহ্বানকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি। শুধু আইন দিয়ে নয়, নিজের ভেতরের মানবিক বোধ থেকে শব্দদূষণ রোধে এগিয়ে আসি। রাস্তায় চলার সময় অপ্রয়োজনে হর্ন বাজানো পরিহার করুন। শব্দদূষণমুক্ত বরিশাল গড়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।