ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী জনাবা রোজিনা দেওয়ান একটি কীর্তনে আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রোজিনা দেওয়ান বলেন, মানুষের সেবা করার প্রত্যয় নিয়েই তিনি সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে এলাকার অসহায়, দরিদ্র, বয়স্ক নারী-পুরুষ, বিধবা নারী এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে তাঁর অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতে জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন। কোনো অসহায় মানুষ যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান।
রোজিনা দেওয়ান বলেন, *আমি নির্বাচিত হলে শুধু প্রতিশ্রুতি দিয়ে থেমে থাকব না। এলাকার মানুষের দোরগোড়ায় গিয়ে তাঁদের খোঁজখবর নেব। বিশেষ করে বয়স্ক, বিধবা ও অসহায় মানুষের সরকারি ভাতা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করব। প্রকৃত উপকারভোগীরা যেন তাঁদের ন্যায্য অধিকার পান, সেটি নিশ্চিত করতে কাজ করব।
তিনি আরও জানান, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নারীদের অধিকার ও মর্যাদা রক্ষা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও তিনি কাজ করতে আগ্রহী।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে রোজিনা দেওয়ান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবামূলক প্রত্যাশার কথা তুলে ধরেন। এলাকার সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল উদ্দেশ্য।
জনসেবার প্রত্যাশা নিয়ে রোজিনা দেওয়ানের অঙ্গীকার—মানুষের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়।
প্রকাশকঃ শাকিল মাহমুদ হাফিজ
সম্পাদকঃ এডভোকেট খায়বুর রহমান
দ্য বিডি রিপোর্ট