ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিভিল সার্ভিসের উপসচিব মোহাম্মদ আবুল কালামকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ১ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম (পরিচিতি নম্বর-৮৩৯৯), বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে কর্মরত।
তাকে বদলিপূর্বক ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রকাশকঃ শাকিল মাহমুদ হাফিজ
সম্পাদকঃ এডভোকেট খায়বুর রহমান
দ্য বিডি রিপোর্ট